খুলনা জেলার বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

  গতকাল বুধবার বটিয়াঘাটা থানায় হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আজ দুপুরে উপজেলার জলমা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩১ অক্টোবর খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলাতেও জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানকে আসামি করা হয়। এ ছাড়াও একই দিন নগরের সোনাডাঙ্গা থানার এসআই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি একটি মামলা করেন। ওই মামলাতেও আমীর এজাজ খানকে আসামি করা হয়েছে।