আগামী রোববার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে অবরোধ পালন করবে দলটি।
আজ সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ এ কর্মসূচির ঘোষণা দেন।
এ ছাড়াও ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের হামলায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে আগামীকাল শুক্রবার সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয়েছে। আগামীকাল সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত পালন করা হবে।

0 Comments