মিয়ানমারের উত্তরাঞ্চলে শান প্রদেশে গুরুত্বপূর্ণ চিনশয়েহাউ শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অঞ্চলে গত কয়েক দিন ধরে সশস্ত্র তিনটি গোষ্ঠীর সঙ্গে সংঘাত চলছিল তাদের। গতকাল বুধবার সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে সেনাবাহিনীর মূখ্যপাএ জাও মিন তুন বলেন, মিয়ানমার সরকার, প্রশাসনিক সংস্থা ও নিরাপত্তা সংস্থাগুলো চীনের ইউনান প্রদেশের সীমান্তে চিনশয়েহাউ শহরে আর অবস্থান করছে না। শান প্রদেশের ১০টি স্থানে ছয় দিন ধরে সশস্ত্র তিনটি গোষ্ঠীর সঙ্গে সংঘাত চলছিল তাদের। ঐ সশস্ত্র তিনটি গোষ্ঠী বিদ্যুৎকেন্দ্র, সেতু ও যোগাযোগের পথগুলোতে হামলা চালিয়েছে।
এদিকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) জানিয়েছে, চীনের সঙ্গে মিয়ানমারকে যুক্ত করা বিভিন্ন প্রধান সড়ক ও সামরিক ফাঁড়ি সেনাবাহিনীর কাছ থেকে দখল করেছে তারা।
গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সীমান্ত দিয়ে প্রায় ১৮০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে জান্তা সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম।
চলমান সংঘাতের মধ্যে আজ বৃহস্পতিবার অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে চীন।
~2.jpeg)
0 Comments