পুলিশের ইনফর্মার কালাম আর ভ্যানচালক সিদ্দিক একটা বেওয়ারিশ লাশ নিয়ে তারা গ্রামের জনশূন্য রাস্তা দিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। এই পথ তাদেরকে কোথায় নিয়ে যাবে? এ প্রশ্নের উত্তর মিলবে আজকে। আজ বৃহস্পতিবার ২ নভেম্বর রাত ৮টায় মুক্তি পেয়েছে চরকি এর অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’-এর তৃতীয় পর্ব ‘বেওয়ারিশ’।
২৬ মিনিটের এই পর্বে অভিনয় করেছেন রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস প্রমুখ। ‘প্রচলিত’–এর বাকি দুই কিস্তি ‘কলিংবেল’ (২৯ মিনিট) ও ‘হাতবদল’ (১৮ মিনিট) আগামী ৯ ও ১৬ নভেম্বর মুক্তি পাবে।

0 Comments