জাপান ও বিশ্বব্যাংক স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ দিচ্ছে। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিবছর দুটি সময়ে শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। অ্যাপ্লিকেশন উইন্ডো-১এ ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের মার্চ মাসে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২–এ আবেদন শুরু হবে আগামী বছরের ২৫ মার্চে। এ ধাপে আবেদন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের জুন মাসে।

0 Comments