ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি সুখবর রয়েছে। ইনস্টাগ্রামে বন্ধু বা অনুসরণকারীর সংখ্যা কম থাকলেও ভার্চ্যুয়াল বন্ধু তৈরি করে তাঁর সঙ্গে বার্তা আদান-প্রদান করা যাবে। এছাড়াও ভার্চ্যুয়াল বন্ধুর কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শও নিতে পারবেন তাঁরা। নতুন এ সুযোগটি দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসুবিধার ‘এআই ফ্রেন্ড’ নামের একটি টুল চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
সম্প্রতি ছোটোখাটো ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) ইনস্টাগ্রামের এক প্রোগ্রামার জানিয়েছেন, ইনস্টাগ্রামের এই ভার্চ্যুয়াল বন্ধুকে যেকোনো বিষয়ে প্রশ্ন করা যাবে। এমনকি যেকোনো বিষয়ে তার থেকে উপদেশ বা পরামর্শও নেওয়া যাবে। ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা চাইলে নিজের ইচ্ছেমতো ভার্চ্যুয়াল বন্ধুর বয়স, লিঙ্গ, কথা বলার ধরন নির্বাচন করতে পারবেন। চাইলে তারা ভার্চ্যুয়াল বন্ধুর নামও দিতে পারবেন।
~2.jpeg)
0 Comments